ব্রাহ্মণবাড়িয়া: আধুনিক সংস্কৃতির আগ্রাসেন বাঙালি সংস্কৃতি এখন প্রায় হারানোর পথে। তবে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের দিয়ে পুতুলের আদলে একটি নাচ সাড়া ফেলেছে সর্বত্র।
হারিয়ে যাওয়া পুতুল নাচের ঐতিহ্যকে নবরূপে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার বিষয়টি এখন মানুষের মুখে মুখে।
সম্প্রতি প্রায় বিলুপ্ত এই লোক সংস্কৃতিকে সকলের সামনে তুলে ধরে জেলা শহরের সূর্যমূখী কিন্ডারগার্টেন ও গার্লস স্কুল।
