নওগাঁ জেলা প্রতিনিধি ঃ
![]() |
| BDC Television |
পঞ্চগড়ে বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ মদদে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে নওগাঁ জেলা যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপূরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই কর্মসূচী পালন করা হয়।
নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান চন্দ্র রায়ের সভাপতিত্বে পৌর যুবলীগের সভাপতি সৈয়দ আলমগীর বাদশা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক হারুনূর রশীদ, থানা যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত সবুজ বক্তব্য রাখেন। এ সময় জেলা যুবলীগ ও এর অংগ সংগঠনের নেতাকর্মী।
এ সময় বক্তরা বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখছেন তখন বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ মদদে সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশকে অশান্তি করে তুলছে। বিএনপি-জামায়াতে এই ঘৃণ চক্রান্ত সফল করতে দেয়া হবে না।
