![]() |
| ঠাকুরগাঁও হেটলাইন |
বিশ্বনাথ বর্মন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রুহিয়া ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক বিএম শাখা (২০২২-২০২৩ শিক্ষাবর্ষ)ও ডিগ্রি পাশ কোর্স ১ম বর্ষ( ২০২১-২০২৩) শিক্ষাবর্ষের
ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধাবার বেলা ১১টায় রুহিয়া ডিগ্রী কলেজ হল রুমে উক্ত নবীন বরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দিক নির্দেশনা মূলক স্বাগত বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ মজিবুর রহমান, এছাড়াও আরও বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, সিনিয়র প্রভাষক সালেউর রহমান, প্রভাষক রায়হান, প্রদর্শক নরুল ইসলাম মাহেলা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন বাংলাদেশ রোভার স্কাউট দল রুহিয়া ডিগ্রি কলেজ শাখা।
নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী আজাদ ইসলাম।
এসময় কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। ।
