শাহাজাদ ইসলাম
সাপাহারে
এনজিও রিক এর শীতবস্ত্র বিতরণ
আকতারুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে বেসরকারি সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত সমাবেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ্জাহান হোসেন মন্ডল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫০ জন প্রবীণ দুঃস্থ্য লোকের মধ্যে কম্বল বিতরণ করেন।
সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রবীণ কল্যাণ কর্মসূচি-২০২২ এর আওতায় রিক নওগাঁ-১ এরিয়া অফিস এর আয়োজন করেন। প্রবীণ ইউনিয়ন কমিটির সভাপতি মকবুল হোসেন এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে কর্মসূচি কর্মকর্তা ফারুক রহমান, রিক নওগাঁ-১ এর এরিয়া ম্যানেজার রাজিব খান, শাখা ব্যবস্থাপক মঙ্গল চন্দ্র রায়, কারিগরী কর্মকর্তা (কৃষি) বকুল শাহ, ওয়ার্ড সদস্য মিজানুর রহমান শাহ চৌধুরী, শাহজাহান আলী, দেলোয়ার হোসেন সহ সংস্থার এরিয়া ও বিভিন্ন শাখার কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সমাজসেবীরা এতে উপস্থিত ছিলেন।
Tags:
news
