নানা আয়োজনে পালিত হচ্ছে বর্ষবরণ। শাহাজাদ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।
ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) শুরু হচ্ছে।
দুই শতাধিক বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে বিশেষ করে সনাতন সম্প্রদায়ের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। |